Slide

আইডিয়াল মাদরাসার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।

Slide

Slide

Slide

Slide

Slide

দাখিল ২০২৬ পরীক্ষায় A+ প্রাপ্তিদের সাথে,

Slide

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় সিলেট আইডিয়াল মাদরাসায়

Slide

অভিভাবক সমাবেশ ২০২৬

প্রতিষ্ঠানের পরিচিতি

ভূমিকা

শরীর, মন ও আত্মার সমন্বিত উন্নতির নামই শিক্ষা। শিক্ষার মাধ্যমে মানুষ নিজের মধ্যে পরিপূর্ণ মানবীয় গুণাবলীর বিকাশ ঘটাতে পারে ও দক্ষতার সাথে জীবন যাপন করে আল্লাহর দেয়া অমূল্য নিয়ামতকে কাজে লাগিয়ে পৃথিবীতে সুখে-শান্তিতে বসবাস ও পরকালে মুক্তির পথ করে নিতে পারে। বর্তমান বিশ্বে মানুষ জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতা সাধনের মাধ্যমে পৃথিবীকে একটি বিশ্বগ্রামে (Global Village) পরিণত করলেও নৈতিকতার চরম অভাবে তাতে শান্তি অনুপস্থিত। তাই একবিংশ শতাব্দীতে স্লোগান উঠেছে “কেবল দক্ষতা অর্জনই শিক্ষা নয়, শিক্ষায় চাই নৈতিকতা”।

প্রচলিত মাদরাসা শিক্ষা ব্যবস্থায় চরিত্রগঠন ও তাকওয়া সৃষ্টি ব্যবস্থা থাকলেও বাস্তব জীবনে এর অনুশীলন ও চিন্তার ক্ষেত্রে প্রসারতা না থাকায় বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক ধ্যান-ধারণায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে। তাই সচেতন মহলের দাবি এ শিক্ষায় চাই সংস্কার। যে শিক্ষা হবে বাস্তব, কুরআন ও সুন্নাহ ভিত্তিক, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, যা শিক্ষার্থীকে করে তুলবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম একজন সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক। তাই নৈতিকতা, সততা ও যোগ্যতার সমন্বয়ে একদল জ্ঞানদীপ্ত, দক্ষ সুনাগরিক তৈরির লক্ষ্যে ২০০৩ সালে সিলেটের অভিজাত এলাকা শাহজালাল উপশহরে প্রতিষ্ঠিত হয় “সিলেট ক্যাডেট মাদরাসা” মূল ক্যাম্পাস। ২০১৭ সাল থেকে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে নতুন আঙ্গিকে শুরু হয় মাদরাসার সবুজবাগ ক্যাম্পাস। শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলারের প্রেক্ষিতে অক্টোবর ২০১৭ থেকে সিলেট ক্যাডেট মাদরাসার নাম পরিবর্তন করে “সিলেট আইডিয়াল মাদরাসা” নামকরণ করা হয়। ২০১২ সাল থেকে আলিম ক্লাস চালু হয়। সূচনালগ্ন থেকে সফলতার অনেক ছোঁয়া পেয়েছে অত্র মাদরাসা। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের বিশেষত্ব

🔹 অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকবৃন্দ দ্বারা শিক্ষাদান।

🔹 রুটিন মোতাবেক পরিচালিত করণ।

🔹 বাধ্যতামূলক সালাত আদায়।

🔹 নিয়মিত শরীর চর্চা (অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দ্বারা)।

🔹 হিফজুল কুরআনের সাথে একাডেমিক ক্লাসের সমন্বয় সাধন।

🔹 প্রয়োজনীয় মাসআলা ও গুরুত্বপূর্ণ হাদীস মুখস্থকরণ।

🔹 ক্বারীয়া ও হাফেজা দ্বারা পৃথক মহিলা হিফজুল কুরআনের ব্যবস্থা।

🔹 অভিজ্ঞ ক্বারীয়া দ্বারা বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষার ব্যবস্থা।

🔹 পৃথক গার্লস সেকশন।

মাদরাসার বৈশিষ্ট্য

🔴 মাদরাসা ক্যাম্পাস ও ছাত্রাবাস সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিয়ন্ত্রিত।

🔴 প্রতি ক্লাসে ছাত্র-ছাত্রী সংখ্যা ২৫ জনে সীমিত।

🔴 শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা।

🔴 সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান।

🔴 দৈনন্দিন কার্যক্রম যথাযথ নিয়মামুবর্তিতা ও শৃঙ্খলা শিক্ষা দান।

🔴 প্রজেক্টর ও অডিও/ভিডিও ক্লাসসহ আধুনিক উপকরণের মাধ্যমে শিক্ষা দান।

🔴 ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়ার ব্যবস্থা।

🔴 বাংলা, ইংলিশ ও অ্যারাবিক মিডিয়াম।

🔴 শিক্ষার মানোন্নয়নে নিয়মিত শিক্ষক-অভিভাবক ও পরিচালনা পর্ষদের বৈঠক।

🔴 গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান।

আমাদের রয়েছে ২টি ক্যাম্পাস

🔴 উপশহর ক্যাম্পাস

প্লে-আলিম ক্লাস (বালক)

প্লে-আলিম ক্লাস (বালিকা)

হিফজুল কুরআন সেকশন (গার্লস)

নূরানী সেকশন

বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা ক্লাস

🔴 সবুজবাগ ক্যাম্পাস

প্লে-পঞ্চম (বালক-বালিকা)

হিফজুল কুরআন বিভাগ

নাজারা সেকশন

সিলেবাস

এ প্রতিষ্ঠান একটি সমন্বিত সিলেবাস অনুসরণ করে।

যার ভিত্তি হল

🔸 মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাস।

🔸 ব্রিটিশ ও আমেরিকান কারিকুলাম।

🔸 আরব বিশ্বের পাঠ্য বইয়ের আলোকে রচিত আরবি বই।

🔸 আমাদের লক্ষ্য-উদ্দেশ্য সম্পূরক অন্যান্য বই।

বিভাগসমূহ

একাডেমিক বিভাগ

বর্তমানে এ বিভাগে প্লে থেকে আলিম পর্যন্ত ক্লাস নেওয়া হয়, যা পর্যায়ক্রমে কামিল পর্যন্ত উন্নীত করা হবে। এ বিভাগের অধীনে রয়েছে দুটি শাখা।

🔸 মানবিক শাখা

🔸 বিজ্ঞান শাখা

একাডেমিক বিভাগের বৈশিষ্ট্য

১. প্রতি ক্লাসে ছাত্র-ছাত্রী সংখ্যা ২৫ জনে সীমিত।

২. যথা সম্ভব ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা।

৩. প্রতিটি বিষয়ে শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান।

৪. দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যা।

৫. বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা।

৬. নৈতিক মানোন্নয়নে অফলাইন ক্লাস ও মূল্যায়নের ব্যবস্থা।

৭. সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

৮. নিয়মিত ডায়েরি সংরক্ষণ।

অন্যান্য কার্যক্রম

১. শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টার রুটিন প্রদান ও অনুশীলনের ব্যবস্থা।

২. আরবি, ইংরেজি শব্দ ভাণ্ডার ও বাংলা ইংলিশ ও আরবি ব্যাকরণের প্রতিযোগিতার ব্যবস্থা।

৩. সকল নামাজের প্রাকটিক্যাল অনুশীলন।

৪. স্পোকেন অ্যারাবিক, স্পোকেন ইংলিশ ও বাংলা, ইংলিশ ও আরবি বক্তব্য অনুশীলন।

৫. খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা।

৬. গুরুত্বপূর্ণ দিবস পালন।

৭. লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষার্থীর বাসা-বাড়ীতে শিক্ষক-শিক্ষিকাদের খোঁজ খবর দেওয়া।

হোস্টেল ব্যবস্থাপনা

আমাদের হোস্টেল ব্যবস্থাপনায় রয়েছে যত্নশীল বৈশিষ্ট্য—

১. অভিজ্ঞ শিক্ষকবৃন্দ দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান।
২. সকল ক্ষেত্রে নিয়মশৃঙ্খলা অনুসরণ।
৩. প্রবাসী শিক্ষার্থীদের অভিভাবকত্ব গ্রহণ।
৪. নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা।
৫. সাপ্তাহিক সাংস্কৃতিক প্রোগ্রাম ও বিনোদনের ব্যবস্থা।
৬. সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী দ্বারা নিয়ন্ত্রিত।
৭. নিয়মিত মেডিকেল চেকআপ।
৮. কুরআন, হাদীস ও মাসআলা মুখস্থ করণের জন্য নির্দিষ্ট সিলেবাস অনুশীলনের ব্যবস্থা।

অর্জনসমূহ:

সিলেট আইডিয়াল মাদরাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ০৯ টি A+ (গোল্ডেন) ও ১৮ টি A, ১১ টি A- সহ সফলতা অর্জন করে সাফল্যের দ্বারা অব্যাহত রেখেছে।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২০১৩ সালে দেশের সেরা ২০ এর মধ্যে ১১তম স্থান অর্জন করায় মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট থেকে ক্রেস্ট লাভ।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২০১০ সালে ১০টি ট্যালেন্টপুল বৃত্তি লাভ ও সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন।

জেডিসি পরীক্ষা সমূহে উল্লেখযোগ্য সংখ্যক A+ সহ শতভাগ সফলতা অর্জন ও বৃত্তি লাভ।

দাখিল ও আলিম পরীক্ষা সমূহে উল্লেখযোগ্য সংখ্যক গোল্ডেন A+ সহ শতভাগ সফলতা অর্জন ও বৃত্তি লাভ।

উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে তাহফিজুল কুরআন বোর্ড, সিলেট থেকে সনদ লাভ করেছে।

২০১৩ সালের জাতীয় কেরাত ও আযান প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে গোল্ড মেডেল গ্রহণ।

সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে একাধিকবার ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন।

২০২৪-২০২৫ সেশনে আমাদের শিক্ষার্থীরা মদিনা ইউনিভার্সিটি, মিশর আল আজহার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিসহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও দেশ-বিদেশের খ্যাতিমান বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা অর্জন করছে।

সর্বশেষ ২০২৫ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন A+ সহ শতভাগ সফলতা অর্জন করে।

অধ্যক্ষ মহোদয়ের বাণী

“

সিলেট আইডিয়াল মাদরাসা ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞানী, সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের চরিত্র, শৃঙ্খলা, সৃজনশীলতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করা।
পবিত্র কুরআন-সুন্নাহর শিক্ষা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, বিতর্ক ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ সৃষ্টি করা ।


একজন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান—সন্তানকে পর্যাপ্ত সময় দিন, তার পড়াশোনা ও আচরণের প্রতি খেয়াল রাখুন এবং নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দিন। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে।
আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা জ্ঞান-বিজ্ঞানে দক্ষ, চরিত্রে দৃঢ়, নৈতিকতায় সমৃদ্ধ, প্রযুক্তিবান্ধব, দেশপ্রেমিক ও মানবিক হবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আসুন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট আইডিয়াল মাদরাসাকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলি এবং আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাই।
মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টায় বারাকাহ দান করুন এবং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।

ড. এ এইচ এম সোলায়মান

অধ্যক্ষ

সিলেট আইডিয়াল মাদরাসা

চেয়ারম্যান মহোদয়ের বাণী

“

সৎ যোগ্য ও আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম একদল সুনাগরিক তৈরীর লক্ষ্যে কিছু সংখ্যক সমাজসেবী ও শিক্ষানুরাগীদের সহযোগিতায় ২০০৩ সালে প্রতিষ্ঠা লাভ করে সিলেট (ক্যাডেট) আইডিয়াল মাদরাসা।আল্লাহ তা’আলার মেহেরবাণীতে মাদরাসাটি আজ অন্যতম অনুকরনীয় বিদ্যাপীঠে পরিণত হয়েছে। শিক্ষাজগতে কুরআন সুন্নাহ ভিত্তিক সকল ক্ষেত্রে যোগ্য নাগরিক উপহার দেয়াই আমাদের লক্ষ্য।


বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। তাই ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। আমরা বিশ্বাস করি, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়েই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে আলোকিত মানুষ হয়ে উঠতে পারে।
শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, নিয়মিত যোগাযোগ ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে পারি।


আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ এবং দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত হবে। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণময় বাংলাদেশ গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।


মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন এবং সিলেট আইডিয়াল মাদরাসাকে জ্ঞান, নৈতিকতা ও আদর্শ শিক্ষার একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার তাওফিক দান করুন।
সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জন্য রইল আন্তরিক দোয়া ও মোবারকবাদ।

মাওলানা হাবিবুর রহমান

চেয়ারম্যান

সিলেট আইডিয়াল মাদরাসা

0+
Classes
0+
Students
0+
Teachers
0+
Staffs

Governing Body

Session: 2003-Present

View All Committees
Habibur Rahman

Habibur Rahman

Chairman

Hafiz Mowlana Anwar Hussain Khan

Hafiz Mowlana Anwar Hussain Khan

Vice Chairman

Jahedur Rahman Chowdhury

Jahedur Rahman Chowdhury

Director & Co-Ordinator

Jubair Raquib Chowdhury

Jubair Raquib Chowdhury

Director

Saifullah Al Husaain

Saifullah Al Husaain

Director

Mst. Imama Jalal

Mst. Imama Jalal

Senior Teacher, Sylhet Govt. High School.

Visual Journey

Gallery

View All Pictures
সবক প্রদান অনুষ্ঠান

Oct 05, 2026

সবক প্রদান অনুষ্ঠান

সবক প্রদান অনুষ্ঠান

Oct 05, 2026

সবক প্রদান অনুষ্ঠান

Oct 05, 2026

সবক প্রদান অনুষ্ঠান আলিম ২৬ -২৭

৩ অক্টোবর ২০২৬, সিলেট আইডিয়াল মাদরাসার  শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান।

Oct 04, 2026

৩ অক্টোবর ২০২৬, সিলেট আইডিয়াল মাদরাসার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান।

৩ অক্টোবর ২০২৬, সিলেট আইডিয়াল মাদরাসার  শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান।

Oct 04, 2026

৩ অক্টোবর ২০২৬, সিলেট আইডিয়াল মাদরাসার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান।

ঢাকায় কুইজ প্রতিযোগিতায় সিলেট আইডিয়াল মাদ্রাসা শিক্ষার্থীরা

Sep 09, 2026

ঢাকায় কুইজ প্রতিযোগিতায় সিলেট আইডিয়াল মাদ্রাসা শিক্ষার্থীরা

বিজয় দিবসে সিলেট আইডিয়াল মাদ্রাসা জেলা পর্যায়ে ৩য় পুরস্কার

Sep 09, 2026

বিজয় দিবসে সিলেট আইডিয়াল মাদ্রাসা জেলা পর্যায়ে ৩য় পুরস্কার

বিজয় দিবসে বিজয় মিছিল সিলেট আইডিয়াল মাদ্রাসা

Sep 08, 2026

বিজয় দিবসে বিজয় মিছিল সিলেট আইডিয়াল মাদ্রাসা

সবক প্রদান অনুষ্ঠান

Oct 05, 2026

সবক প্রদান অনুষ্ঠান

সবক প্রদান অনুষ্ঠান

Oct 05, 2026

সবক প্রদান অনুষ্ঠান

Oct 05, 2026

সবক প্রদান অনুষ্ঠান আলিম ২৬ -২৭

৩ অক্টোবর ২০২৬, সিলেট আইডিয়াল মাদরাসার  শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান।

Oct 04, 2026

৩ অক্টোবর ২০২৬, সিলেট আইডিয়াল মাদরাসার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান।

৩ অক্টোবর ২০২৬, সিলেট আইডিয়াল মাদরাসার  শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান।

Oct 04, 2026

৩ অক্টোবর ২০২৬, সিলেট আইডিয়াল মাদরাসার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মাওলানা হাবিবুর রহমান।

ঢাকায় কুইজ প্রতিযোগিতায় সিলেট আইডিয়াল মাদ্রাসা শিক্ষার্থীরা

Sep 09, 2026

ঢাকায় কুইজ প্রতিযোগিতায় সিলেট আইডিয়াল মাদ্রাসা শিক্ষার্থীরা

বিজয় দিবসে সিলেট আইডিয়াল মাদ্রাসা জেলা পর্যায়ে ৩য় পুরস্কার

Sep 09, 2026

বিজয় দিবসে সিলেট আইডিয়াল মাদ্রাসা জেলা পর্যায়ে ৩য় পুরস্কার

বিজয় দিবসে বিজয় মিছিল সিলেট আইডিয়াল মাদ্রাসা

Sep 08, 2026

বিজয় দিবসে বিজয় মিছিল সিলেট আইডিয়াল মাদ্রাসা

Student Demographics

0
ALIM- SECOND YEAR
0
ALIM- FRIST YEAR
0
TEN (Boys)
0
TEN (Girls)
0
NINE (Boys)
0
NINE (Girls)
0
STD-EIGHT (Boys)
0
STD-EIGHT (Girls)
0
STD-SEVEN (Boys)
0
STD-SEVEN (Girls)
0
STD-SIX (Boys)
0
STD-SIX (Girls)
0
STD-FIVE
0
STD-FOUR
0
STD-THREE
0
STD-TWO (A)
0
STD-TWO (B)
0
STD-ONE (A)
0
STD-ONE (B)
0
NURSERY (A)
0
NURSERY (B)
0
PLAY
0
NOORANI - II
0
NOORANI - III
0
NOORANI - IV
0
NOORANI V
0
HIFZ SIX (GIRLS)
0
HIFZ SEVEN (GIRLS)
0
HIFZ EIGHT (GIRLS)
0
Residential

Summary

  • Total Students 0
  • Boys 0
  • Girls 0
  • Muslim 0
Emergency phone numbers Emergency phone numbers